একদিকে জামায়াতের সঙ্গে কওমি দলগুলোর রাজনৈতিক সমঝোতা, অন্যদিকে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের ধারাবাহিক যোগাযোগ।
এরপর ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গেলেন বাবুনগর মাদ্রাসায়।
প্রশ্নটা তাই এখন আর শুধু একটি সাক্ষাৎ নিয়ে নয়—কওমি জনসমর্থনকে জামায়াতের বলয়ে যেতে না দেওয়ার জন্য কি বিএনপি নতুন একটি রাজনৈতিক দাবার ছক সাজাচ্ছে?